Search

Κριτική Βιβλίων

জল ও আত্মার সুসমাচারের প্রতি ফিরে আসুন

  • Santanu Bhattacharyya
  • India
  • 966
  • 06/19/2022

Bengali 2

জল ও আত্মার সুসমাচারের প্রতি ফিরে আসুন

Rev. Paul C. Jong

  • ISBN8983145447
  • Σελίδες311
  • Βαθμολογία

এই বইটি এই ধারাবাহিক বইয়ের সিরিজের প্রথম বইটির পরবর্তী খন্ড৷ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন কিন্তু মানুষ পাপ করেছিল ও ঈশ্বরের গৌরব বিহীন হয়েছিল৷ সুতরাং প্রতিটি মানুষের নুতন জন্ম প্রাপ্ত করা প্রয়োজন৷ কিন্তু প্রশ্ন হলো সেই নুতন জীবন কিভাবে অর্জন করা যায়? নুতন জন্ম লাভের পথ হলো জল ও আত্মা হতে সেই জন্ম প্রাপ্ত করা৷
এই জলের তাত্পর্য কী? এর তাত্পর্য হলো যীশুর বাপ্তিস্ম৷ এই বইটির মধ্যে যোহন বাপ্তাইজক কর্তৃক যীশুর বাপ্তাইজিত হওয়ার কারণ আলোচনা করা হয়েছে৷ এই বই থেকে আপনি জানতে পারবেন যে যীশু কেবলমাত্র তাঁর নম্রতা প্রদর্শন করবার জন্য বাপ্তিস্ম গ্রহণ করেন নি৷ আপনি কি নোহের সময়ের জলপ্লাবনের সাথে যীশুর বাপ্তিস্মের যোগসূত্র বুঝতে চান? তাহলে বইটি পাঠ করুন৷
আপনি কি এই কথা চিন্তা করে আশ্চর্য বোধ করেন যে জগৎ থেকে কেন জল ও আত্মার সুসমাচার বিলীন হয়ে গিয়েছিল? সুসমাচারের উপর মিলানের অনুশাসনের প্রভাব কী ছিল? বইটির লেখক এই বইটিতে প্রতিটি বিষয়কে তুলে ধরেছেন৷
Santanu Bhattacharyya, India