• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

FAQ on the Christian Faith

Subject 1: Being born again of water and the Spirit

2-8. পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণের অর্থ কি?

আমরা যীশুর বাপ্তিস্মের কারণ জানি। পৌল কিছু ইফিষীয়দের কাছে যীশুর বাপ্তিস্মের সুসমাচার প্রচার করেছিলেন যখন তিনি শুনেছিলেন তারা কেবল “যোহনের বাপ্তিস্মে” বাপ্তাইজিত হয়েছিলেন। পৌল যীশুর বাপ্তিস্ম সম্পর্কে যা বলেছিলেন তা বিশ্বাস করে তারা যীশু খ্রীষ্টের নামে বাপ্তাইজিত হলেন এবং পবিত্র আত্মা গ্রহণ করলেন। যোহনের কাছ থেকে যীশু যে ধরণের বাপ্তিস্ম গ্রহণ। করেছিলেন বরং যোহনের অনুতাপের বাপ্তিস্মে ছিল ভিন্ন। যীশুর বাপ্তিস্ম পাপ ধুয়ে নিয়ে যায়, যা সরাসরি আমাদের পবিত্র আত্মা গ্রহণের সঙ্গে সম্পর্কযুক্ত।
তাহলে যোহনের বাপ্তিস্মের ধরন কি ছিল? তিনি চিৎকার করে বলতেন, “হিংসায় আচ্ছাদিত লোকসকন মন পরিবর্তন কর। যাদের তোমরা সেবা করছ সেই সব বিদেশ দেব দেবী পরিত্যাগ কর এবং সত্য ঈশ্বরের কাছে ফিরে এসে। তাঁর বাপ্তিস্ম ছিল মন পরিবর্তনের, যা লোকদিগকে ঈশ্বরের কাছে ফিরিয়ে এনেছিল। যাহোক, যোহনের কাছ থেকে যীও যে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন যা তাকে জগতের সমস্ত পাপ তুলে নিতে অনুপ্রাণিত করেছিল যীশুর বাপ্তিস্ম ছিল সমস্ত ধার্মিকতার পূর্ণতা সাধন।
তাহলে বাপ্তিস্ম কি যে সমস্ত ধার্মিকতার পূর্ণতা সাধন করে? এট সেই বাপ্তিস্ম যারা মাধ্যমে যীশু আদম থেকে শুরু করে এই পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত সমস্ত পাপ তুলে নিয়েছিলেন। অন্যদিকে যোহনের দ্বারা যীশু বাপ্তিস্ম গ্রহণ সমস্ত ধার্মিবতার পূর্ণতা সাধন করে।
সমস্ত ধার্মিকতার পূর্ণতা সাধন এর অর্থ ঈশ্বর তাঁর পুত্রকে যোহনের দ্বারা বাপ্তাইজিত হয়ে জগতে সমস্ত পাপ নিয়ে যেতে অনুমতি দিলেন। যেন তিনি ক্রুশীয় মৃত্যু দ্বারা আমাদের নিমিত্ত বিচারিত হতে পারেন। ঈশ্বর মৃত্যু থেকে যীশুকে উঠালেন এবং সমস্ত সমস্ত বিশ্বাসীগণকে পবিত্র করলেন।
এটা সমস্ত মানব জাতির জন্য করা হয়েছিল। যীশুর বাপ্তিস্ম ও তাঁর ক্রুশীয় রক্ত আমাদের সমস্ত পাপ ক্ষমা করে অনন্ত পরিত্রাণ আনয়ন করে, এবং চিরতরে ঈশ্বরের সঙ্গে বাস করার সুযোগ করে দিয়েছে। এই হল সমস্ত মানব জাতির জন্য ঈশ্বরের ধার্মিকতা, প্রেম, এবং পরিত্রাণ। এখানে আমরা নিশ্চিত করতে পারি যে, যীশুর বাপ্তিস্ম ও তাঁর ক্রুশীয় রক্তের মাধ্যমে পরিপূর্ণতা হল পবিত্র আত্মা।
যীশু খ্রীষ্টের নামেই বাপ্তাইজিত করা হয়, আমাদের বিশ্বাসের সাক্ষী হওয়া প্রয়োজন যে এই পৃথিবীর সমস্ত পাপ তাঁর বাপ্তিস্মের মাধ্যমে যীশুতে স্থানান্তরিত হয়েছে। যারা যীশুর বাপ্তিস্ম ও তাঁর ক্রুশীয় মৃত্যুর মাধ্যমে পাপের ক্ষমা গ্রহণ করেছে তাদের যীশুর নামে বাপ্তাইজিত হওয়া আবশ্যক।
সে কারণে, আমরা যীশুর বাপ্তিস্মে আমাদের বিশ্বাসের প্রমাণ স্বরূপ আমরা বাপ্তাইজিত হই এবং তাঁর আদেশে বলেছিলেন, “তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত কর” (মথি ২৮:১৯)। যীশু জগতের সমস্ত পাপ তুলে নিতে যোহনের দ্বারা বাপ্তাইজিত হয়েছিলেন কারণ এই সত্য লোকদের পবিত্র আত্মা গ্রহণ করতে চালিত করে, সুতরাং এটাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম বলা হয়।