En raison du COVID-19 et l'interruption du service postal international, nous avonssuspendutemporairementnotre "service gratuit de livres imprimés".
Au vu de cette situation, nous ne sommes pas en mesure de vous envoyer les livres actuellement.
Priez que cette pandémie cesse rapidement et que le service postal reprenne.
আপনি কি সত্যই জল ও পবিত্র আত্মা হতে নতুন জন্ম নিয়েছেন? [নতুন সংশোধিত সংস্করণ]
Rev. Paul C. Jong
ISBN9788928261796
Pages350
Évaluation
এই বইটির মূল বিষয় হল “জল ও আত্মা হতে নূতন জন্ম প্রাপ্ত হওয়া”৷ এই বইটিতে এই বিষয়ের উপর মৌলিক আলোচনা রয়েছে৷ অন্য কথায়, এই বইটি বাইবেলের সাথে কঠোরভাবে সঙ্গতি রেখে আমাদের স্পষ্টরূপে বলে যে নূতন জন্ম আসলে কি এবং কিভাবে জল ও আত্মা হতে নূতন জন্ম লাভ করা যায়৷ জল হলো, যর্দ্দন নদীতে যীশুর বাপ্তিস্মের প্রতীক এবং বাইবেল বলে যে যীশু যখন যোহন বাপ্তাইজক কর্তৃক বাপ্তাইজিত হয়েছিলেন, তখন আমাদের সকল পাপ তাঁর প্রতি অর্পিত হয়েছিল৷ যোহন সকল মানবজাতির পাপ মুক্তির প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তিনি মহাযাজক হারোণের বংশধর ছিলেন৷ ঠিক যেমন প্রায়শ্চিত্তের দিনে হারোণ বলিদানের ছাগ বা মেষের মস্তকে হস্তার্পণ করতেন ও ইস্রায়েলীয়দের বাৎসরিক সকল পাপ সেই ছাগ বা মেষের উপরে অর্পন করতেন৷ আর সেটিই ছিল আগামীতে আগত উত্তম বিষয়ের প্রতিচ্ছায়া৷ যীশুর বাপ্তিস্ম হস্তার্পনের প্রতিরূপ এই যে, তিনি সমগ্ৰ মানবজাতির পাপের জন্য উত্তম ছাগ বা মেষ রূপে বলিদানের জন্য প্রস্তুত হলেন। কেবলমাত্র বাৎসরিক পাপ বলিদানের সীমিত সময়ের জন্য নয় বা কোনো বিশেষ জাতী ও সম্প্রদায়ের জন্য নয় কিন্তু যীশু খ্রীষ্ট যোহন কতৃক বাপ্তিস্ম হস্তার্পনের দ্বারা চিরতরে সকল মানবজাতির পাপভার নিজ স্কন্ধে তুলে নিলেন ও ক্রুশে বলিকৃত হলেন। যেনো আমরা আর পাপের শৃঙ্খলে আবদ্ধ না থাকি। তিনি তাঁর বলির মাধ্যমে প্রত্যেক মানুষকে পাপের পক্ষে স্বাধীন করলেন। এই স্বাধীনতা আমরা কোনো সংগ্ৰাম, যোগ্যতা বা ধার্ম্মিক গুনে প্রাপ্ত হয়নি কিন্তু এটা ছিল মানবজাতির জন্য যীশু খ্রীষ্টের অসীম প্রেম, দয়া ও অনুগ্রহ। আমরা কেবলমাত্র এই বাস্তব ঘটনা বিশ্বাসের মাধ্যমে যীশুর প্রেম, দয়া ও অনুগ্রহ লাভ করতে পারি। যর্দ্দন নদীতে যীশু হস্তার্পনের রূপে বাপ্তাইজিত হয়েছিলেন৷ সুতরাং তিনি তাঁর বাপ্তিস্মের মাধ্যমে জগতের সকল পাপ লাঘব করেছিলেন এবং সেই সকল পাপের নিমিত্ত মূল্য দেওয়ার জন্য ক্রুশারোপিত হয়েছিলেন৷ কিন্তু অধিকাংশ খ্রীষ্টবিশ্বাসীরা জানে না যে যীশু কেন যর্দ্দন নদীতে যোহন বাপ্তাইজক কর্তৃক বাপ্তাইজিত হয়েছিলেন৷ এই বইয়ের মূল কথা এবং জল ও আত্মার সুসমাচারের অপরিহার্য অংশ হল যীশুর বাপ্তিস্ম৷ আমরা কেবলমাত্র যীশুর বাপ্তিস্ম ও তাঁর ক্রুশে আত্মবলিদান এবং পুনরুত্থানের বিশ্বাস দ্বারা নূতন জন্ম লাভ করতে পারি৷ Rahul Mondal, India
Domain owner: The New Life Mission (Official Website: bjnewlife.org) | License: The New Life Mission operates this site to distribute free Christian books.