कोविड-19 और आंतरराष्ट्रीय डाक सेवा में रुकावट की वजह से हमने कुछ समय के लिए 'निःशुल्क मुद्रित किताबों की सेवकाई' को निलंबित किया हुआ है।
इन परिस्थितियों को देखते हुए हम इस समय आपको किताबें भेजने में असमर्थ है।
प्रार्थना करे कि यह महामारी जल्द ही खत्म हो जाए और डाक सेवा फिर से शुरू हो जाए।
সমাগম তাম্বুর আয়তকার প্রাঙ্গনের বেড়া দৈর্ঘ্যে ১০০ হাত হবে৷ বাইবেলে এই হাত বলতে একজনের হাতের কনুই থেকে শুরু করে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত বোঝানো হয়েছে; যা আজকের পরিমাপে প্রায় ৪৫ সে.মি হয়৷ তাই, সমাগম তাম্বুর প্রাঙ্গনের বেড়া ছিল ১০০ হাত মানে প্রায় ৪৫ মিটার (১৫০ ফিট) এবং প্রস্থ ছিল প্রায় ৫০ হাত, মানে ২২.৫ মিটারের (৭৫ ফিট) কাছাকাছি৷ সমাগম তাম্বু দুটি অংশে বিভক্ত ছিল৷ একটি এর প্রাঙ্গন এবং অন্যটি সমাগম তাম্বু স্বয়ং, যা ঈশ্বরের গৃহ৷ ঈশ্বরের এই আবাসের ভেতরে একটি কাঠামো দন্ডায়মান ছিল যাকে বলে পবিত্র স্থান৷ এই পবিত্র স্থানটি চারটি আবরণ দ্বারা আবৃত ছিল: একটি আবরণ পাকানো মসীনা এবং নীল্, বেগুনি ও উজ্বল লোহিত বর্ণ সুতা দ্বারা পাকানো ছিল, এবং অন্যটি ছিল মেষ লোমের, আরেকটিতে মেষের চামড়াকে লাল রং করা হত এবং অন্য আবরণটি ভোঁদরের চামড়ার৷ সমাগম তাম্বুর প্রাঙ্গনের পূর্বপার্শ্বে এর দরজা স্থাপিত ছিল, যা নীল্, বেগুনি ও লোহিতবর্ণ সুতা এবং পাকানো সাদা মসীনা দ্বারা তৈরী৷ এর ফটকের মধ্যে প্রবেশ করলে আমরা হোমবলির বেদী এবং প্রক্ষালন পাত্র দেখতে পাব৷ আর প্রক্ষালন পাত্র অতিক্রম করলেই আমরা সমাগম তাম্বু দেখতে পাব৷ সমাগম তাম্বুটি পবিত্র স্থান এবং অতি পবিত্র স্থান এই দুইভাগে বিভক্ত ছিল৷ যেখানে ঈশ্বরের সাক্ষ্যসিন্দুক স্থাপিত হয়েছিল৷ সমাগম তাম্বুর প্রাঙ্গনের বেড়াটি ৬০ টি স্তম্ভ দ্বারা নির্মিত হয়েছিল, যাতে পাকানো সাদা মসীনার যবনিকা ছিল৷ অন্যদিকে সমাগম তাম্বুটি নিজেই ৪৮ টি কাষ্ঠফলক এবং ৯ টি স্তম্ভ দ্বারা নির্মিত হয়েছিল৷
Domain owner: The New Life Mission (Official Website: bjnewlife.org) | License: The New Life Mission operates this site to distribute free Christian books.