कोविड-19 और आंतरराष्ट्रीय डाक सेवा में रुकावट की वजह से हमने कुछ समय के लिए 'निःशुल्क मुद्रित किताबों की सेवकाई' को निलंबित किया हुआ है।
इन परिस्थितियों को देखते हुए हम इस समय आपको किताबें भेजने में असमर्थ है।
प्रार्थना करे कि यह महामारी जल्द ही खत्म हो जाए और डाक सेवा फिर से शुरू हो जाए।
স্বর্ণের দীপবৃক্ষটি এক তালন্ত খাঁটি সোনা দিয়ে নির্মিত ছিল৷ এর হাতলটি এক তালন্ত পরিমান বিশুদ্ধ স্বর্ণ পিটিয়ে তৈরী করা হয়েছিল৷ দীপবৃক্ষের দুপাশ থেকে তিনটি শাখা নির্গত হয়েছিল এবং এর হাতল ও ছয়টি শাখার উপরে সাতটি দীপ রাখা ছিল৷ যেহেতু স্বর্ণের দীপবৃক্ষটি এক তালন্ত খাঁটি সোনা দিয়ে নির্মিত ছিল, তাই এটি বেশ দৃষ্টি হরণকারী ও নয়নাভিরাম ছিল৷ স্বর্ণের দীপবৃক্ষটির উপরে, সাতটি তৈলপূর্ণ দীপ থাকত, যেগুলি পবিত্র স্থানকে সর্বদা আলোকিত করে রাখবার জন্য জ্বালানো হত৷ পবিত্র স্থানের ভেতরে স্বর্ণের দীপবৃক্ষ যেমন সর্বদা আলো ছড়ায়,ঠিক তেমন ভাবেই যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হয়েছেন,তারাও জগতকে পরিত্রাণের সেই আলোয় আলোকিত করেছেন যা লোকেদের তাদের পাপ থেকে মুক্ত করেছে৷ অন্য কথায়, কেবলমাত্র তারাই জল ও আত্মার সুসমাচারের মাধ্যমে পাপের ক্ষমা গ্রহণ করেছে যারা দীপ বৃক্ষের ভুমিকা পালন করতে পারে যা আমাদের পরিত্রাণের আলো দিয়েছে, যাতে অন্যেরাও এই সত্য জানতে এবং পাপের ক্ষমা গ্রহণ করতে পারে৷ দীপ বৃক্ষে ফুল,কলিকা ও বাটি ছিল৷ ঈশ্বর যেমন আদেশ দিয়েছিলেন যে, সাতটি দীপ দীপ বৃক্ষের উপর স্থাপিত হবে, যখন দীপ বৃক্ষ আলো ছড়াতো তখন পবিত্র স্থানে অন্ধকারের লেশমাত্র থাকত না৷ এর অর্থ হলো ধার্মিক যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাসের দ্বারা তাদের পাপ থেকে পরিস্কৃত হয়েছে, তারা সকলে একত্রিত হয়ে ঈশ্বরের গৃহ নির্মাণ করে ও এই জগতকে আলোকিত করে৷ দীপ বৃক্ষের আলো যা পবিত্র স্থান আলোকিত করত, তা হল জল ও আত্মার সুসমাচার যা এই পৃথিবীর অন্ধকার সরিয়ে দেয়৷
Domain owner: The New Life Mission (Official Website: bjnewlife.org) | License: The New Life Mission operates this site to distribute free Christian books.