कोविड-19 और आंतरराष्ट्रीय डाक सेवा में रुकावट की वजह से हमने कुछ समय के लिए 'निःशुल्क मुद्रित किताबों की सेवकाई' को निलंबित किया हुआ है।
इन परिस्थितियों को देखते हुए हम इस समय आपको किताबें भेजने में असमर्थ है।
प्रार्थना करे कि यह महामारी जल्द ही खत्म हो जाए और डाक सेवा फिर से शुरू हो जाए।
ধূপবেদীটি শিটিম কাঠ দ্বারা নির্মিত ও চতুষ্কোণ ছিল৷ ধূপবেদীটি দৈর্ঘ্যে ও প্রস্থে উভয় দিকে (৪৫ সেমি: ১.৫ ফিট), এবং উচ্চতায় ২ হাত ছিল৷পবিত্র স্থানের ভিতর এটি রাখা থাকত৷ সম্পূর্ণ ধূপবেদীটি সোনায় মোড়ানো, এবং চারিদিকে গলিত সোনা থাকত৷ যে হাতলের সাহায্যে ধূপবেদীটিকে বহন করা হত সেটিকে ধরবার জন্য এটির নিকাল করা অংশের তলায় চারটি সোনার কড়া লাগানো থাকত৷ ধূপবেদীতে অভিষেকার্থে পবিত্র তৈল ও সুমিষ্ট ধুপ ছাড়া আর কিছু ব্যবহৃত হত না (যাত্রাপুস্তক ৩০”২২-২৫)৷ ধূপবেদীটি যেখানে ছিল সেখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হত৷ কিন্তু এই সুগন্ধি ধূপবেদীতে প্রার্থনা করার পূর্বে আমাদের অবশ্যই আমাদের সেখানে প্রার্থনা করবার যোগ্যতা আছে কিনা তা অনুসন্ধান করে দেখতে হবে৷ কেউ যদি প্রার্থনা করার যোগ্যতা অর্জন করতে চায় তাহলে তাকে প্রথমে তাকে বিশ্বাস করে পাপমুক্ত হতে হবে৷ তা করতে হলে, তাকে প্রথমে হোমবলি ও প্রক্ষালন পাত্রে বিশ্বাস করার দ্বারা সকল পাপ থেকে ধৌত হতে হবে৷ ঈশ্বর পাপীদের প্রার্থনা শোনেন না (যিশাইয় ৫৯:১-৩)৷ কেন ? কারণ ঈশ্বর কেবল তাদেরই গ্রহণ করেন যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করে তাদের পাপ ধৌত করে৷ কেননা ঈশ্বর আমাদের সমস্ত পাপ নীল, বেগুনী ও লাল এবং সাদা মিহি সুতার বস্ত্রে যে সত্য প্রতীয়মান হয়, তার দ্বারা আমাদের সমস্ত পাপ ধৌত করেছেন৷ অন্য কথায়, ঈশ্বর, কেবলমাত্র ধার্মিকদের প্রার্থনা শ্রবণ করেন (গীত ৩৪:১৫, ১ পিতর ৩:১২)৷
Domain owner: The New Life Mission (Official Website: bjnewlife.org) | License: The New Life Mission operates this site to distribute free Christian books.