कोविड-19 और आंतरराष्ट्रीय डाक सेवा में रुकावट की वजह से हमने कुछ समय के लिए 'निःशुल्क मुद्रित किताबों की सेवकाई' को निलंबित किया हुआ है।
इन परिस्थितियों को देखते हुए हम इस समय आपको किताबें भेजने में असमर्थ है।
प्रार्थना करे कि यह महामारी जल्द ही खत्म हो जाए और डाक सेवा फिर से शुरू हो जाए।
আবাস তাম্বুর অভ্যন্তরে একটি উপাদান থাকত যা দর্শন রুটির মেজ৷ এটি শিটিম কাঠের দ্বারা তৈরী এবং খাঁটি সোনা দিয়ে মোড়ানো৷ পরিমাপে দৈর্ঘ্যে দুই হস্ত (৯০ সেমি:৩ ফিট), উচ্চতায় দেড় হাত (৬৭ সেমি: ২.২ ফিট) এবং প্রস্থে এক হাত (৪৫ সেমি; ১.৫ ফিট)৷ দর্শন রুটির মেজে সর্বদা ১২ টুকরো রুটি থাকত এবং কেবল যাজকেরাই এই রুটি খেতে পারত (লেবীয় ২৪:৫-৯)৷ দর্শন রুটির মেজের বৈশিষ্ট্যের মধ্যে ছিল: এর চতুর্দিকে চার অঙ্গুলি পরিমান পার্শ্বকাষ্ঠ ছিল; এই পার্শ্ব কাষ্ঠের চারিদিক স্বর্ণের নিকাল দ্বারা মোড়ানো ছিল; এর চার কোনায় স্বর্ণের চারটি কড়া থাকত; আর কড়াগুলি স্বর্ণ দ্বারা মোড়ানো শিটিম কাষ্ঠের বহনদন্ডের সাথে যুক্ত ছিল যা এই মেজ বহনের নিমিত্ত ব্যবহৃত হত৷ মেজের উপরিস্থ পাত্র, থাল, চমস, ঢালার জন্য সেকপাত্র ও শ্রুব সবই স্বর্ণের ছিল৷ যাত্রাপুস্তক ৩৭:১১-১২ পদে লিখিত আছে, “আর তাহা নির্ম্মল স্বর্ণে মুড়িলেন, ও তাহার চারি দিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিলেন। আর তিনি তাহার নিমিত্তে চারিদিকে চারি অঙ্গুলি পরিমিত এক পার্শ্বকাষ্ঠ করিলেন, ও পার্শ্বকাষ্ঠের চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিলেন।” ঈশ্বরের মন্দিরের পবিত্র স্থানে দর্শন রুটির মেজ ছিল, যা অঙ্গুলির ন্যায় উচ্চ ছিল এবং এই পার্শ্ব কাষ্ঠের চারিদিক স্বর্ণ দ্বারা মোড়ানো ছিল৷ ঈশ্বর কেন মোশিকে এই ধরনের পার্শ্ব কাষ্ঠ রাখতে আজ্ঞা দিলেন ? মেজের উপর থেকে যেন রুটি পড়ে না যায় সেজন্য এই অঙ্গুলি পরিমিত পার্শ্বকাষ্ঠ বাইরের দিকে ১০ সেমি (৩.৯ ইঞ্চি) বর্ধিত ছিল৷ যেহেতু দর্শন রুটির মেজে যে রুটি থাকত তা কেবল যাজকেরাই খেতে পারত, সুতরাং আমরা অবশ্যই তাদের মতো হয়ে উঠি যারা আত্মিকভাবে এই রুটি ভোজন করে৷ যারা যীশুর বাপ্তিস্ম ও ক্রুশীয় রক্তে বিশ্বাস করেছে কেবল তারাই পাপ থেকে রক্ষা পেয়েছে এবং অনন্ত জীবন গ্রহণ করেছে৷ অন্য ভাবে বলতে গেলে, কেবল যারা জল ও আত্মার সুসমাচারকে তাদের পরিত্রাণ রূপে বিশ্বাস করে তারাই কেবল এই রুটি খেতে পারে৷
Domain owner: The New Life Mission (Official Website: bjnewlife.org) | License: The New Life Mission operates this site to distribute free Christian books.